কবিতা। সত্যের পথ। লিখেছেন-দ্বীন ইয়াসিন রাদিদ আস-সালামু আলাইকুম। SQSF-কাউন্সেলিং সেন্টার এন্ড স্মার্ট লাইব্রেরী (আত্নশুদ্ধির সফটওয়্যার)।
কবিতা। সত্যের পথ। লিখেছেন-দ্বীন ইয়াসিন রাদিদ

কবিতা 

সত্যের পথ

লিখেছেন দ্বীন ইয়াসিন রাদিদ

১০ম শ্রেণি-২০২২। রোল ০৭। মনিপুর উচ্চ বিদ্যায়ল ও কলেজ। ব্রাঞ্চ-২। দিবা।

সত্য ও ন্যায়ের পথ দেখায় ইসলাম,
নামাজ-রোজা-হজ্জ-যাকাত দেবে প্রতিদান।
দুনিয়ার জীবন নিয়ে পড়ে কেন তুমি থাক?
পরকালের কথাও একটু চিন্তা করে দেখ।
অন্যায়ের পথে চলে তুমি হচ্ছো ছাড়খার,
শালীনতার অবমাননা করছো বারবার।
হিংসা-গিবত করে তুমি পাবে নাকো পার,
এই বিষয়ে ইসলামে-তে নেই কোন ছাড়।
সুদ-ঘুষ তো খেয়েই যাচ্ছ কোন দ্বিধা ছাড়া,
আল্লাহ-রাসূল অভিশাপ দেয় এমন করে যারা।
দুনিয়া ও আখিরাতে শান্তি পেতে হলে,
সত্যের পথে চলতে হবে অন্যায় পিছু ফেলে।
একটুখানি কষ্ট করে হইও না পথভ্রষ্ট,
মহান আল্লাহর প্রতিদান তোমায় করবে তুষ্ট।

Follow us @Facebook
Visitor Info
100
as on 15 Dec, 2025 10:21 AM
©EduTech-SoftwarePlanet