আস-সালামু আলাইকুম। SQSF-কাউন্সেলিং সেন্টার এন্ড স্মার্ট লাইব্রেরী (আত্নশুদ্ধির সফটওয়্যার)।
SQSF কাউন্সেলিং সেন্টার এন্ড স্মার্ট লাইব্রেরীর পক্ষ থেকে আবেদনপত্র
তারিখঃ ১৪-০৯-২০২৫ইং
বরাবর,
মাননী তাহমিনা আক্তার
অধ্যাপিকা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা (সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট বিভাগ)।
বিষয়: নৈতিক, মানবিক ও সামাজিক মূল্যবোধ ভিত্তিক জাতি গঠনে SQSF উদ্যোগে অংশগ্রহণের অনুরোধ।
মাননীয় অধ্যাপিকা,
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আমরা SQSF কাউন্সেলিং সেন্টার এন্ড স্মার্ট লাইব্রেরীর পক্ষ থেকে আপনার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনি বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপিকা হিসেবে শুধু একাডেমিক নয়, সামাজিক নেতৃত্বেও একজন অনন্য দৃষ্টান্ত।
SQSF একটি যুগোপযোগী ও স্মার্ট সামাজিক উদ্যোগ, যার মূল লক্ষ্য দেশের প্রতিটি পরিবার, প্রতিষ্ঠান ও জনপদে নৈতিক, মানবিক ও সামাজিক মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠা। এটি কোনো রাজনৈতিক বা দলীয় চিন্তাধারা নয় বরং মানসিক ও আত্মিক সুস্থতা এবং আত্মশুদ্ধির একটি উদ্যমী সফটওয়্যারভিত্তিক প্ল্যাটফর্ম, যা কুরআন-সুন্নাহর আলোকে বাস্তব জীবনের সংকট মোকাবেলায় সহায়ক ভূমিকা পালন করে।
আমাদের ভিশন:
বাংলাদেশের ৬৫২টি থানার ৮৭১৯১টি গ্রামে, স্কুল, কলেজ, মাদরাসা এবং পরিবারভিত্তিক নৈতিক কাউন্সেলিং এবং মূল্যবোধভিত্তিক লাইব্রেরি ব্যবস্থা গড়ে তোলা — যার মাধ্যমে প্রজন্ম হবে আত্মবিশ্বাসী, চরিত্রবান ও সমাজের জন্য কল্যাণকামী।
আপনার সহায়তায় সম্ভাব্য সুফলসমূহ:
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠ পর্যায়ে মানবিক কাজের মাধ্যমে নেতৃত্বগুণে সমৃদ্ধ হবে।
- বিশ্ববিদ্যালয় ও সমাজের মধ্যে একটি সুন্দর সম্পর্ক স্থাপন হবে।
- SQSF প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা দেশের প্রতিটি প্রান্তে সমাজ সংস্কারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন।
- দেশব্যাপী একতা, সহনশীলতা এবং মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
অতএব, আপনার প্রতি বিনীত আহ্বান, আপনি আমাদের এই উদ্যোগের পৃষ্ঠপোষকতা ও দিকনির্দেশনা প্রদান করুন। আমরা চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এই উদ্যোগের অংশ হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ুক এবং বাংলাদেশে একটি নৈতিক বিপ্লব ঘটুক— যেখানে মানুষ মানুষকে সম্মান করে, শ্রদ্ধা করে এবং সত্য-ন্যায়ের পথে অটল থাকে।
পরিশেষে, SQSF-এর পক্ষ থেকে আপনার একান্ত সহযোগিতা কামনা করছি। আপনার সদয় সাড়া জাতির জন্য একটি নতুন দিগন্তের সূচনা করতে পারে, ইনশাআল্লাহ।
**ইতি,
আন্তরিক শ্রদ্ধার সাথে,**
- SQSF কাউন্সেলিং সেন্টার এন্ড স্মার্ট লাইব্রেরী
info@sqsf.org | www.sqsf.org | 01764444731
Notice Board
Follow us @Facebook
Downloads
Useful Links
Visitor Info