আস-সালামু আলাইকুম। SQSF-কাউন্সেলিং সেন্টার এন্ড স্মার্ট লাইব্রেরী (আত্নশুদ্ধির সফটওয়্যার)।
SQSF Counseling Center & Smart Library এর পক্ষ থেকে
মাহমুদুল হোসাইন অলিউল্লাহ দা.বা. সমীপে আবেদন
বরাবর
জনাব মাহমুদুল হোসাইন অলিউল্লাহ সমীপে,
মাননীয় সংসদ সদস্য, বরগুনা-১
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

বিষয়: বরগুনা-১ জেলার থানা ও গ্রামসমূহে আলেম-ওলামা, অভিভাবক, শিক্ষক ও সচেতন নাগরিকদের সমন্বয়ে কুরআন, নৈতিকতা ও আধুনিক বিজ্ঞানের আলোকে অবাধ্য, নেশাগ্রস্ত ও কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়া সন্তান-শিক্ষার্থীদের আলোর পথে ফিরিয়ে আনতে “SQSF Smart Counseling & Social Development Program” বাস্তবায়নে সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা প্রার্থনা।

মাননীয় মহোদয়,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
বর্তমান সময়ে আমাদের সমাজের অন্যতম বড় সংকট হলো—
অসংখ্য সন্তান-শিক্ষার্থী লক্ষ্যহীনতা, মাদকাসক্তি, কিশোর গ্যাং, হতাশা, মোবাইল আসক্তি ও নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে।
আজ অনেক পরিবার অসহায়। অনেক অভিভাবক দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। শিক্ষকরা হতাশ হয়ে পড়ছেন। কারণ— নতুন প্রজন্মের একটি অংশ ধীরে ধীরে সঠিক জীবনদৃষ্টি, নৈতিকতা ও দায়িত্ববোধ থেকে দূরে সরে যাচ্ছে।
আমরা গভীরভাবে উপলব্ধি করেছি যে—
শুধু শাস্তি নয়, বরং ঈমান, নৈতিকতা, কাউন্সেলিং, ভালোবাসা, দায়িত্ববোধ ও কর্মমুখী জীবনদৃষ্টির মাধ্যমেই একজন সন্তানকে প্রকৃত অর্থে পরিবর্তন করা সম্ভব।
এই বাস্তবতা বিবেচনায় SQSF Counseling Center & Smart Library কুরআন, হাদীস, মনোবিজ্ঞান ও আধুনিক বিজ্ঞানের সমন্বয়ে একটি সময়োপযোগী Smart Counseling, Parenting & Social Development Program প্রস্তুত করেছে, আলহামদুলিল্লাহ।
.png)
আমাদের কার্যক্রমের মূল লক্ষ্য
বরগুনা জেলার প্রতিটি থানা ও গ্রামে—
আলেম-ওলামা
ইমাম ও খতিব
শিক্ষক
অভিভাবক
যুবসমাজ
সচেতন নাগরিক
সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন
—এদেরকে সমন্বয় করে একটি ইতিবাচক সামাজিক ও নৈতিক উন্নয়নমূলক প্ল্যাটফর্ম গড়ে তোলা।
.png)
আমাদের কার্যক্রমের মূল ৭টি ভিত্তি
১. মানসিক স্বাস্থ্য উন্নয়ন
হতাশা, ভয়, রাগ ও আসক্তি নিয়ন্ত্রণে কাউন্সেলিং।
২. ইসলামিক নৈতিকতা উন্নয়ন
কুরআন-সুন্নাহভিত্তিক চরিত্র, আদব ও দায়িত্ববোধ গঠন।
৩. কর্মমুখী জীবনদৃষ্টি
অলসতা দূর করে আত্মনির্ভরশীল ও দায়িত্বশীল জীবন গঠন।
৪. সামাজিক সেবামূলক কার্যক্রম
মানবিক মূল্যবোধ ও সমাজসেবায় যুবসমাজকে সম্পৃক্ত করা।
৫. একাডেমিক উন্নয়ন
পড়াশোনা, শৃঙ্খলা ও ভবিষ্যৎ পরিকল্পনায় সহযোগিতা।
৬. ক্যারিয়ারভিত্তিক দক্ষতা উন্নয়ন
যুবসমাজকে দক্ষ ও কর্মমুখী জীবনে উদ্বুদ্ধ করা।
৭. বিজ্ঞানভিত্তিক আচরণ উন্নয়ন
মনোবিজ্ঞান ও আধুনিক গবেষণাভিত্তিক উন্নয়নমূলক কার্যক্রম।
(2).png)
মাননীয় মহোদয়,
আপনি একজন দ্বীনি ব্যক্তিত্ব ও জনগণের প্রতিনিধি হিসেবে সমাজের নৈতিক ও মানবিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি— আপনার নেতৃত্ব, দিকনির্দেশনা ও সহযোগিতা পেলে মাদারীপুর জেলার তরুণ সমাজের মাঝে ইতিবাচক পরিবর্তন সৃষ্টি করা সম্ভব হবে, ইনশাআল্লাহ।
অতএব বিনীতভাবে আবেদন করছি—
মাদারীপুর জেলার থানা ও গ্রামসমূহে সচেতনতামূলক কাউন্সেলিং কার্যক্রম পরিচালনায় সহযোগিতা প্রদান
আলেম-ওলামা, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদের সমন্বয়ে সামাজিক সচেতনতা নেটওয়ার্ক গঠনে সহায়তা করা
কিশোর গ্যাং, মাদক ও অবাধ্য সন্তানদের পুনর্বাসনমূলক কার্যক্রমে সমন্বয় সৃষ্টি করা
স্কুল, কলেজ, মাদরাসা ও সামাজিক সংগঠনের সাথে যৌথভাবে নৈতিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনায় দিকনির্দেশনা প্রদান
যুবসমাজকে নৈতিক, কর্মমুখী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করা
(1).png)
মাননীয় মহোদয়,
আমরা এমন একটি সমাজ গড়তে চাই—
যেখানে তরুণরা মাদক নয়, জ্ঞানকে ভালোবাসবে;
অপরাধ নয়, মানবিকতা বেছে নেবে;
হতাশা নয়, ঈমান ও আত্মবিশ্বাসে জীবন গড়বে।
আপনার আন্তরিক সহযোগিতা ও দোয়া পেলে ইনশাআল্লাহ এই উদ্যোগ মাদারীপুর জেলার হাজারো পরিবার ও তরুণ সমাজের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।
আল্লাহ আমাদের সকলকে দেশ, সমাজ ও মানবতার কল্যাণে কাজ করার তাওফিক দান করুন। আমীন।
.jpg)
বিনীত,
(কাউন্সেলর এন্ড মাইন্ড ট্রেইনার, মুফতি মোঃ আরিফুল ইসলাম)
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
SQSF-কাউন্সেলিং সেন্টার এন্ড স্মার্ট লাইব্রেরী (আত্নশুদ্ধির সফটওয়্যার)।
Tashihul Quran (Sahih Quran) Shikkha Foundation, Reg:S-13909/2022.
Sqsf.org
Familyshopltd.com
📞 যোগাযোগ: 01764444731
ঠিকানাঃ ২৬, পূর্ব শেওড়াপাড়া, কাফরুল, ঢাকা-১২১৬। মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ এর ব্রাঞ্চ-৩ সংলগ্ন। হাতিল ফার্নিচারের গলি। মেট্রোরেল এর ২৯৫ নং পিলারের পূর্ব পাশ।
.jpg)
Notice Board
Follow us @Facebook
Downloads
Useful Links
Visitor Info