আস-সালামু আলাইকুম। SQSF-কাউন্সেলিং সেন্টার এন্ড স্মার্ট লাইব্রেরী (আত্নশুদ্ধির সফটওয়্যার)।

বরাবর
অফিসার ইনচার্জ (ওসি)
বাংলাদেশ পুলিশ
.................................. থানা
বিষয়: দেশের ৬৫২টি থানাসহ ৮৭,১৯১টি গ্রামে অবাধ্য, নেশাগ্রস্ত, হতাশাগ্রস্ত ও কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়া সন্তান-শিক্ষার্থীদেরকে কুরআন ও আধুনিক বিজ্ঞানের আলোকে ধর্ম+কর্মভিত্তিক ইসলামী কাউন্সেলিংয়ের মাধ্যমে আলোর পথে ফিরিয়ে আনতে SQSF Smart Counseling Program বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রসঙ্গে।
সম্মানিত ওসি মহোদয়,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
বর্তমান সময়ে আমাদের সমাজের অন্যতম বড় সংকট হলো—
অসংখ্য সন্তান-শিক্ষার্থী অবাধ্যতা, মাদকাসক্তি, কিশোর গ্যাং, মোবাইল আসক্তি, হতাশা, লক্ষ্যহীনতা ও নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে।
একসময় যে সন্তান পরিবার ও দেশের সম্পদ হওয়ার কথা ছিল, সঠিক দিকনির্দেশনা, স্বপ্ন ও মূল্যবোধের অভাবে সে আজ পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে।
গভীর পর্যবেক্ষণে দেখা যায়, অধিকাংশ বিপথগামী সন্তানের পেছনে কয়েকটি সাধারণ কারণ কাজ করে—
এই বাস্তবতা বিবেচনায় SQSF Counseling Center & Smart Library
একবিংশ শতাব্দীর চাহিদা অনুযায়ী কুরআন, হাদীস, মনোবিজ্ঞান ও আধুনিক বিজ্ঞানের সমন্বয়ে একটি কার্যকর Islamic Smart Counseling & Parenting Program প্রস্তুত করেছে, আলহামদুলিল্লাহ।
হতাশা, রাগ, ভয়, আসক্তি ও আত্মবিশ্বাসহীনতা দূর করে মানসিক ভারসাম্য গঠন।
কুরআন-সুন্নাহভিত্তিক চরিত্র, তাকওয়া, দায়িত্ববোধ ও নৈতিকতা গঠন।
অলসতা দূর করে কর্মপ্রেম, দায়িত্ববোধ ও আত্মনির্ভরশীলতা তৈরি।
মানবসেবা, সামাজিক দায়িত্ব ও ইতিবাচক নেতৃত্ব তৈরির প্রশিক্ষণ।
পড়াশোনায় মনোযোগ, সময় ব্যবস্থাপনা ও শিক্ষাগত দক্ষতা বৃদ্ধি।
ভবিষ্যৎ পেশা, দক্ষতা উন্নয়ন ও বাস্তবমুখী পরিকল্পনা তৈরি।
মনোবিজ্ঞান, আচরণ বিজ্ঞান ও আধুনিক গবেষণাভিত্তিক কাউন্সেলিং কার্যক্রম।
সম্মানিত ওসি মহোদয়,
আপনার থানাধীন এলাকায় যদি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও প্রশাসন একসাথে কাজ করে, তবে অসংখ্য সন্তানকে অপরাধ, মাদক ও কিশোর গ্যাং থেকে ফিরিয়ে এনে দক্ষ, নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব, ইনশাআল্লাহ।
আমরা বিশ্বাস করি—
শুধু শাস্তি নয়, সঠিক দিকনির্দেশনা, কাউন্সেলিং, ভালোবাসা, লক্ষ্য ও কর্মভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমেই একজন বিপথগামী সন্তানকে পরিবর্তন করা সম্ভব।
.png)
তাই বিনীতভাবে আপনার নিকট আবেদন—
আসুন, আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ি—
যেখানে সন্তানরা মাদক নয়, স্বপ্নে আসক্ত হবে;
অপরাধ নয়, মানবসেবায় নেতৃত্ব দিবে;
হতাশা নয়, ঈমান ও জ্ঞানের আলোয় আলোকিত হবে।
আল্লাহ আমাদের সবাইকে উত্তম কাজে সহযোগিতা করার তাওফিক দান করুন। আমীন।
বিনীত,
SQSF Counseling Center & Smart Library
Family Shop Limited.com
Sqsf.org
Familyshopltd.com
📞 যোগাযোগ: 01764444731
.png)

Notice Board
Follow us @Facebook
Downloads
Useful Links
Visitor Info