আস-সালামু আলাইকুম। SQSF-কাউন্সেলিং সেন্টার এন্ড স্মার্ট লাইব্রেরী (আত্নশুদ্ধির সফটওয়্যার)।
SQSF Counseling Center & Smart Library
এর পক্ষ থেকে মাননীয় ধর্মমন্ত্রী মহোদয়ের নিকট আবেদন
তারিখঃ 19.০5.২০২৬ইং
বরাবর,
মাননীয় কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এমপি,
মাননীয় মন্ত্রী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
বিষয়: দেশের ৮৭,১৯১টি গ্রামে আলেম-ওলামা, অভিভাবক ও শিক্ষকদের সমন্বয়ে কুরআন, সুন্নাহ ও আধুনিক বিজ্ঞানের আলোকে অবাধ্য, নেশাগ্রস্ত, হতাশাগ্রস্ত ও কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়া সন্তান-শিক্ষার্থীদেরকে আলোর পথে ফিরিয়ে আনতে “SQSF Smart Islamic Counseling & Parenting Program” বাস্তবায়নে আপনার নেতৃত্ব, দিকনির্দেশনা ও নীতিগত সহযোগিতা প্রার্থনা।
.png)
মাননীয় মহোদয়,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
বর্তমান সময়ে বাংলাদেশের পরিবার, সমাজ ও শিক্ষা ব্যবস্থার সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ হলো—
অসংখ্য সন্তান-শিক্ষার্থী নৈতিক অবক্ষয়, মাদকাসক্তি, কিশোর গ্যাং, হতাশা, মোবাইল আসক্তি ও লক্ষ্যহীন জীবনের দিকে ধাবিত হচ্ছে। আজ অনেক অভিভাবক কাঁদছেন, শিক্ষক দুশ্চিন্তায় আছেন, সমাজ অস্থির হয়ে উঠছে।
কারণ— সন্তানদের মাঝে সঠিক স্বপ্ন, নৈতিকতা, দায়িত্ববোধ ও আল্লাহভীতি গড়ে তোলার পরিবেশ ক্রমেই দুর্বল হয়ে পড়ছে।
আমরা গভীরভাবে উপলব্ধি করেছি যে—
শুধু শাস্তি দিয়ে নয়, বরং ঈমান, নৈতিকতা, ভালোবাসা, কাউন্সেলিং, দায়িত্ববোধ ও কর্মমুখী জীবনদৃষ্টির মাধ্যমে একজন সন্তানকে প্রকৃত অর্থে পরিবর্তন করা সম্ভব।
এই বাস্তবতা বিবেচনায় [SQSF Counseling Center & Smart Library]
কুরআন, হাদীস, মনোবিজ্ঞান ও আধুনিক বিজ্ঞানের সমন্বয়ে একটি যুগোপযোগী Smart Islamic Counseling & Parenting Program প্রস্তুত করেছে, আলহামদুলিল্লাহ।
.jpeg)
আমাদের প্রোগ্রামের মূল ৭টি ভিত্তি
১️ মানসিক স্বাস্থ্য উন্নয়ন
হতাশা, ভয়, রাগ, আসক্তি ও মানসিক অস্থিরতা দূরীকরণে কাউন্সেলিং।
২️ ইসলামিক নৈতিকতা উন্নয়ন
কুরআন-সুন্নাহভিত্তিক চরিত্র, তাকওয়া, আদব ও আত্মশুদ্ধি গঠন।
৩️ কর্মমুখী জীবনদৃষ্টি
অলসতা দূর করে দায়িত্বশীল, কর্মপ্রেমী ও আত্মনির্ভরশীল জীবন গঠন।
৪️ সেবামূলক কার্যক্রম
মানবসেবা, সামাজিক নেতৃত্ব ও ইতিবাচক নাগরিকত্ব গড়ে তোলা।
৫️ একাডেমিক উন্নয়ন
পড়াশোনায় মনোযোগ, শৃঙ্খলা ও লক্ষ্যভিত্তিক শিক্ষা নিশ্চিত করা।
৬️ ক্যারিয়ারভিত্তিক শিক্ষা
দক্ষতা উন্নয়ন, ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মসংস্থান সচেতনতা বৃদ্ধি।
৭️ বিজ্ঞানভিত্তিক উন্নয়নমূলক কার্যক্রম
মনোবিজ্ঞান ও আধুনিক গবেষণাভিত্তিক আচরণ উন্নয়ন।
(1).png)
মাননীয় মহোদয়,
বাংলাদেশের প্রতিটি গ্রাম, মসজিদ, মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে যদি আলেম-ওলামা, অভিভাবক ও শিক্ষকরা একসাথে কাজ করেন, তবে ইনশাআল্লাহ আমরা একটি নৈতিক, শান্তিপূর্ণ ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে সক্ষম হব।
আমরা বিশ্বাস করি—
দেশের ৮৭,১৯১টি গ্রামে আলেম-ওলামাদের নেতৃত্বে পরিবার ও শিক্ষকদের সম্পৃক্ত করে একটি সমন্বিত কাউন্সেলিং ও নৈতিক জাগরণ আন্দোলন গড়ে তোলা সময়ের দাবি।
অতএব আপনার নিকট বিনীত আবেদন—
দেশের আলেম-ওলামা, ইমাম, খতিব, মাদরাসা শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে একটি জাতীয় নৈতিক ও কাউন্সেলিংভিত্তিক সচেতনতা কার্যক্রমে দিকনির্দেশনা প্রদান
মসজিদভিত্তিক পরিবার ও যুব উন্নয়নমূলক আলোচনা, সেমিনার ও কাউন্সেলিং কার্যক্রমে সহযোগিতা প্রদান
কিশোর গ্যাং, মাদক ও নৈতিক অবক্ষয় প্রতিরোধে ইসলামিক মূল্যবোধভিত্তিক কার্যক্রমকে উৎসাহিত করা
ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সমন্বয়ে একটি ইতিবাচক সামাজিক আন্দোলন গড়ে তুলতে সহায়তা করা
যুবসমাজকে ঈমান, জ্ঞান, কর্ম ও মানবিকতার আলোয় গড়ে তুলতে জাতীয় পর্যায়ে উদ্যোগ গ্রহণ করা
(2).png)
মাননীয় মহোদয়,
আমরা চাই—
প্রতিটি মসজিদ হোক নৈতিকতা ও সচেতনতার কেন্দ্র;
প্রতিটি আলেম হোক সমাজ গঠনের দিকনির্দেশক;
প্রতিটি শিক্ষক হোক মানবিক নেতৃত্বের কারিগর;
এবং প্রতিটি অভিভাবক হোক সন্তানের সঠিক পথপ্রদর্শক।
আপনার নেতৃত্ব ও সহযোগিতা পেলে ইনশাআল্লাহ আমরা দেশের লাখো সন্তান-শিক্ষার্থীর মাঝে নতুন আশা, স্বপ্ন ও নৈতিক জাগরণ সৃষ্টি করতে সক্ষম হব।
আল্লাহ আমাদের প্রিয় বাংলাদেশকে নৈতিকতা, জ্ঞান ও মানবিকতায় সমৃদ্ধ একটি আদর্শ রাষ্ট্র হিসেবে কবুল করুন। আমীন।
বিনীত,
মোঃ আরিফুল ইসলাম
SQSF কাউন্সিলর এন্ড মাইন্ড ট্রেইনর, মুফতি
SQSF Counseling Center & Smart Library
Sqsf.org
Familyshopltd.com
arifsvision@gmail.com
‘SQSF-কাউন্সেলিং সেন্টার এন্ড স্মার্ট লাইব্রেরী (আত্নশুদ্ধির সফটওয়্যার)’ Tashihul Quran (Sahih Quran) Shikkha Foundation, Reg:S-13909/2022. এর একটি প্রতিষ্ঠান
📞 যোগাযোগ: 01764 444 731
Address: ২৬, পূর্ব শেওড়াপাড়া, কাফরুল, ঢাকা-১২১৬। মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ এর ব্রাঞ্চ-৩ সংলগ্ন। হাতিল ফার্নিচারের গলি। মেট্রোরেল এর ২৯৫ নং পিলারের পূর্ব পাশ।
.jpg)
Notice Board
Follow us @Facebook
Downloads
Useful Links
Visitor Info