আস-সালামু আলাইকুম। SQSF-কাউন্সেলিং সেন্টার এন্ড স্মার্ট লাইব্রেরী (আত্নশুদ্ধির সফটওয়্যার)।
বরাবর
জনাব সাঈদ উদ্দিন আহমাদ হানজালা
মাননীয় সংসদ সদস্য, মাদারীপুর
বিষয়: মাদারীপুর জেলার থানা ও গ্রামসমূহে আলেম-ওলামা, অভিভাবক, শিক্ষক ও সচেতন নাগরিকদের সমন্বয়ে কুরআন, নৈতিকতা ও আধুনিক বিজ্ঞানের আলোকে অবাধ্য, নেশাগ্রস্ত ও কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়া সন্তান-শিক্ষার্থীদের আলোর পথে ফিরিয়ে আনতে “SQSF Smart Counseling & Social Development Program” বাস্তবায়নে সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা প্রার্থনা।
.png)
মাননীয় মহোদয়,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
বর্তমান সময়ে আমাদের সমাজের অন্যতম বড় সংকট হলো—
অসংখ্য সন্তান-শিক্ষার্থী লক্ষ্যহীনতা, মাদকাসক্তি, কিশোর গ্যাং, হতাশা, মোবাইল আসক্তি ও নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে।
আজ অনেক পরিবার অসহায়। অনেক অভিভাবক দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। শিক্ষকরা হতাশ হয়ে পড়ছেন। কারণ— নতুন প্রজন্মের একটি অংশ ধীরে ধীরে সঠিক জীবনদৃষ্টি, নৈতিকতা ও দায়িত্ববোধ থেকে দূরে সরে যাচ্ছে।
.png)
আমরা গভীরভাবে উপলব্ধি করেছি যে—
শুধু শাস্তি নয়, বরং ঈমান, নৈতিকতা, কাউন্সেলিং, ভালোবাসা, দায়িত্ববোধ ও কর্মমুখী জীবনদৃষ্টির মাধ্যমেই একজন সন্তানকে প্রকৃত অর্থে পরিবর্তন করা সম্ভব।
এই বাস্তবতা বিবেচনায় SQSF Counseling Center & Smart Library কুরআন, হাদীস, মনোবিজ্ঞান ও আধুনিক বিজ্ঞানের সমন্বয়ে একটি সময়োপযোগী Smart Counseling, Parenting & Social Development Program প্রস্তুত করেছে, আলহামদুলিল্লাহ।

মাদারীপুর জেলার প্রতিটি থানা ও গ্রামে—
—এদেরকে সমন্বয় করে একটি ইতিবাচক সামাজিক ও নৈতিক উন্নয়নমূলক প্ল্যাটফর্ম গড়ে তোলা।
(1).png)
হতাশা, ভয়, রাগ ও আসক্তি নিয়ন্ত্রণে কাউন্সেলিং।
কুরআন-সুন্নাহভিত্তিক চরিত্র, আদব ও দায়িত্ববোধ গঠন।
অলসতা দূর করে আত্মনির্ভরশীল ও দায়িত্বশীল জীবন গঠন।
মানবিক মূল্যবোধ ও সমাজসেবায় যুবসমাজকে সম্পৃক্ত করা।
পড়াশোনা, শৃঙ্খলা ও ভবিষ্যৎ পরিকল্পনায় সহযোগিতা।
যুবসমাজকে দক্ষ ও কর্মমুখী জীবনে উদ্বুদ্ধ করা।
মনোবিজ্ঞান ও আধুনিক গবেষণাভিত্তিক উন্নয়নমূলক কার্যক্রম।
(3).png)
মাননীয় মহোদয়,
আপনি একজন দ্বীনি ব্যক্তিত্ব ও জনগণের প্রতিনিধি হিসেবে সমাজের নৈতিক ও মানবিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি— আপনার নেতৃত্ব, দিকনির্দেশনা ও সহযোগিতা পেলে মাদারীপুর জেলার তরুণ সমাজের মাঝে ইতিবাচক পরিবর্তন সৃষ্টি করা সম্ভব হবে, ইনশাআল্লাহ।
অতএব বিনীতভাবে আবেদন করছি—
মাননীয় মহোদয়,
আমরা এমন একটি সমাজ গড়তে চাই—
যেখানে তরুণরা মাদক নয়, জ্ঞানকে ভালোবাসবে;
অপরাধ নয়, মানবিকতা বেছে নেবে;
হতাশা নয়, ঈমান ও আত্মবিশ্বাসে জীবন গড়বে।
আপনার আন্তরিক সহযোগিতা ও দোয়া পেলে ইনশাআল্লাহ এই উদ্যোগ মাদারীপুর জেলার হাজারো পরিবার ও তরুণ সমাজের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।
আল্লাহ আমাদের সকলকে দেশ, সমাজ ও মানবতার কল্যাণে কাজ করার তাওফিক দান করুন। আমীন।
বিনীত,
SQSF Counseling Center & Smart Library
📞 যোগাযোগ: 01764444731
🌐 Official Website
বিনীত,
Md Ariful Islam
SQSF Counselor & Mind Trainer, Mufti,
SQSF Counseling Center & Smart Library
Family Shop Limited.com
Sqsf.org
Familyshopltd.com
SQSF-কাউন্সেলিং সেন্টার এন্ড স্মার্ট লাইব্রেরী (আত্নশুদ্ধির সফটওয়্যার)। Tashihul Quran (Sahih Quran) Shikkha Foundation, Reg:S-13909/2022.
📞 যোগাযোগ: 01764444731
Address: ২৬, পূর্ব শেওড়াপাড়া, কাফরুল, ঢাকা-১২১৬। মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ এর ব্রাঞ্চ-৩ সংলগ্ন। হাতিল ফার্নিচারের গলি। মেট্রোরেল এর ২৯৫ নং পিলারের পূর্ব পাশ।
.png)
Notice Board
Follow us @Facebook
Downloads
Useful Links
Visitor Info